গোপালগঞ্জ এর মুকসুদপুরে “কথা বলছে গাছ”

গোপালগঞ্জ এর মুকসুদপুরে পাওয়া গেছে আজব এক গাছের সন্ধান। কথা বলছে গাছে।

জানা যায় এক ছোট বাচ্চা গাছে আঘাত করলে গাছে বলে “আমাকে মারিস না” । তারপর সে তার বাড়ির অন্যদের জানালে তারাও শুনতে পায় এমন কথা। ধীরে ধীরে ছড়িয়ে পরে চারিদিকে। ঐ গ্রামের অনেকই নাকি শুনতেও পেয়েছে গাছের কথা এমনটা জানা যায়। চারিদিক থেকে মানুষ ভিড় করতে থাকলে বিরক্ত হয়ে বাড়িওয়ালী গাছে গোবর লেপে দেয়। এতে করে সে নাকি অনেক অসুস্থও হয়ে যায় । তাই পরবর্তী দিন সে গাছ থেকে গোবর ধুয়ে দুধ এবং পানি দিয়ে ধুয়ে দেয়। গ্রামের আশেপাশে অনেকের সাথে কথা বলে জানা গেছে তারাও নাকি শুনেছে গাছের এমন কথা বলা । সালাম দিলে নাকি বা অন্য কোন কথা বললেও উত্তর দেয় “হুউ” বলে ।

তবে আজব ব্যাপার হচ্ছে এতোদিন কথা বললেও শুক্রবার থেকে আর কথা বলছে না এই গাছ । তবে এখনও কথা শুনার জন্য আসছে দূর দূরান্ত থেকে মানুষ । অনেকে মানত করছে টাকা পয়সা। স্থানীয় অনেকের দাবি এটা একধরনের প্রতারণাও হতে পারে তাই এর যথাযথ তদন্ত হওয়া উচিত।

সর্বশেষ তথ্যঃ স্থানীয়রা কেটে ফেলেছে সে গাছ । বিস্তারিত জানতে The Reverse Times এর সাথেই থাকুন।

Share with others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *