কার্যকর: ২৯ অক্টোবর ২০২৬ (29 October 2026)
দ্য রিভার্স টাইমস (thereversetimes.com) ব্যবহার করে, অ্যাকাউন্ট খুলে বা কিছু কিনে আপনি নিচের শর্তাবলী মেনে নিচ্ছেন। মেনে না নিলে অনুগ্রহ করে অ্যাকাউন্ট খুলবেন না বা কেনাকাটা করবেন না।
১. অ্যাকাউন্ট
- কিছু কিনতে (ছাপা কপি, ডিজিটাল সংস্করণ বা পণ্য) একটি অ্যাকাউন্ট লাগবে, এবং অ্যাকাউন্ট খোলার সময় এই শর্তাবলী ও গোপনীয়তা নীতি মেনে নিতে হবে।
- নাম, মোবাইল নম্বর, ইমেইল ও ঠিকানা সঠিক দিন। পাসওয়ার্ড গোপন রাখার দায়িত্ব আপনার।
- ১৮ বছরের কম বয়সী হলে অভিভাবকের অনুমতি নিয়ে কেনাকাটা করুন।
- ভুয়া তথ্য, প্রতারণা বা এই শর্ত ভাঙলে আমরা অ্যাকাউন্ট বা অর্ডার বাতিল করতে পারি।
২. দাম ও অর্ডার
- সব দাম বাংলাদেশি টাকায় (৳)। দাম ও স্টক আগে থেকে না জানিয়ে বদলাতে পারে; অর্ডারের সময় যে দাম দেখানো হয় সেটিই প্রযোজ্য।
- ভুল দাম বা স্টক না থাকলে আমরা ফোন করে জানিয়ে অর্ডার বাতিল করতে পারি।
৩. ছাপা কপি ও পণ্য (ক্যাশ অন ডেলিভারি)
- অর্ডারের পর আমরা ফোন করে নিশ্চিত করি, তারপর কুরিয়ারে পাঠাই। ডেলিভারির সময় টাকা পরিশোধ করবেন।
- পাঠানোর আগে অর্ডার বাতিল করতে চাইলে যোগাযোগ করুন।
- ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্য পেলে ডেলিভারির ৩ দিনের মধ্যে ছবিসহ জানান — আমরা বদলে দেব বা টাকা ফেরত দেব।
৪. ডিজিটাল ম্যাগাজিন
- পেইড সংস্করণের জন্য bKash/Nagad-এ Send Money করে ট্রানজেকশন আইডি (TrxID) দিতে হয়। পেমেন্ট মিলিয়ে আমরা আপনার অ্যাকাউন্টে পূর্ণ সংখ্যাটি চালু করে দিই।
- ভুল বা ভুয়া TrxID দিলে অনুরোধ বাতিল হবে।
- ডিজিটাল সংস্করণ শুধু আপনার ব্যক্তিগত পড়ার জন্য। ডাউনলোড, স্ক্রিনশট বা কপি করে শেয়ার, বিক্রি বা অনলাইনে প্রকাশ করা যাবে না। প্রতিটি পাতায় আপনার নাম/নম্বর জলছাপ হিসেবে থাকে; শেয়ার করা হলে অ্যাক্সেস বন্ধ করা হতে পারে।
- সংখ্যা চালু হয়ে গেলে টাকা ফেরত হয় না। টাকা পাঠানোর পরও চালু করতে না পারলে আমরা পুরো টাকা ফেরত দেব।
৫. কুপন ও খেলা
- প্রতি অর্ডারে একটি কুপন। কুপন নগদ টাকায় বদলানো যায় না এবং মেয়াদ/শর্ত শেষ হলে কাজ করে না।
- খেলায় জেতা কুপন শুধু যিনি জিতেছেন তাঁর অ্যাকাউন্টে। অন্যায্য উপায়ে জেতা কুপন বাতিল হতে পারে।
৬. লেখা ও কনটেন্টের মালিকানা
- সাইটের লেখা, ছবি, নকশা ও ম্যাগাজিনের স্বত্ব দ্য রিভার্স টাইমস বা সংশ্লিষ্ট লেখকের। লেখার নাম ও লিংকসহ ছোট অংশ উদ্ধৃত করা যাবে; পুরো লেখা অনুমতি ছাড়া প্রকাশ করা যাবে না।
- মন্তব্যে অসম্মানজনক, মিথ্যা বা অবৈধ কিছু লিখবেন না; আমরা এমন মন্তব্য সরাতে পারি।
৭. দায়বদ্ধতা
আমরা তথ্য যাচাই করে প্রকাশের চেষ্টা করি, তবে ঐতিহাসিক তথ্যে ভুল থাকতে পারে — ভুল দেখলে জানান। আইনে অনুমোদিত সীমা পর্যন্ত, সাইট ব্যবহারের পরোক্ষ ক্ষতির জন্য আমরা দায়ী নই; কোনো কেনাকাটায় আমাদের দায় সেই অর্ডারের মূল্যের বেশি হবে না।
৮. পরিবর্তন ও আইন
এই শর্তাবলী সময়ে সময়ে বদলাতে পারে; বড় পরিবর্তন হলে সাইটে জানানো হবে। এই শর্তাবলী বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত।
৯. যোগাযোগ
প্রশ্ন থাকলে ইমেইল করুন: thereversetimer@gmail.com, অথবা যোগাযোগ পাতা ব্যবহার করুন।
English summary
By using thereversetimes.com, creating an account or buying, you agree to these terms. You need an account, and must accept these terms and the Privacy Policy, to buy anything. Prices are in BDT. Printed copies and products are cash on delivery; report a wrong or damaged item within 3 days of delivery. Digital issues are unlocked after we match your bKash/Nagad payment (TrxID); they are for your personal reading only and must not be shared, copied or resold; they are not refundable once unlocked. One coupon per order; coupons have no cash value. Content belongs to The Reverse Times or its writers. These terms are governed by the laws of Bangladesh. Contact: thereversetimer@gmail.com.